কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক। Amusement Park in Cumilla
কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত ম্যাজিক প্যারাডাইস পার্ক বর্তমানে দর্শনার্থীদের কাছে নতুন এক অভিপ্রায়।
এর মূল দরজাটি ছোট বড় সবাইকে মুগ্ধ করে।
ঢাকা থেকে যাওয়ার উপায়ঃ
বাসে ঢাকা থেকে কুমিল্লা যেতে প্রায় ২.৫ ঘন্টা সময় লাগে(ট্রাফিক যদি না থাকে 😂)।এশিয়া পরিবহন ২০০৳, তিশা প্লাসে ১৫০৳ ভাড়া করে কোটবাড়ি যাবেন। তারপর আপনি স্থানীয় অটো বা সিএনজি করে ম্যাজিক প্যারাডাইস যাবেন।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাস বা ট্রেনে করে কুমিল্লা আসতে পারেন।
ম্যাজিক প্যারাডাইস পার্কের প্যাকেজসমূহঃ১.প্রবেশ+ডাইনোসর ওয়ার্ল্ড ২০০৳
২.প্রবেশ+ডাইনোসর ওয়ার্ল্ড + ওয়াটার প্যারাডাইস ৪০০৳ ৩.প্রবেশ+ডাইনোসর ওয়ার্ল্ড +৬টি ড্রাই পার্ক রাইড ৫০০৳ ৪.প্রবেশ+ডাইনোসর ওয়ার্ল্ড + ওয়াটার প্যারাডাইস + ৩টি ড্রাই পার্ক রাইড ৫০০৳ ৫.প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ওয়াটার প্যারাডাইস +৪টি ড্রাই পার্ক রাইড ৮০০৳

No comments