Monday, 6 November 2023

জ্যামিতিক খুটিনাটি

 ত্রিভুজ কাকে বলে?

উত্তরঃ তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।

ত্রিভুজের বৈশিষ্ট্যঃ 

১)ত্রিভুজের তিনটি বাহু থাকে।

২)ত্রিভুজের তিনটি কোণ থাকে ।

৩) ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° বা এক সরলকোণ বা দুই সমকোণ।

৪) ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ বা বাইরে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজের অন্তস্থ বা ভিতরে অবস্থিত বিপরীত কোণ দুটির সমষ্টির সমান।

৫) ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ গুলো পরস্পর সমান হয়।

৬) ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক হয়।

৭) ত্রিভুজে কেবল মাত্র তিনটি মধ্যমা থাকে।

ত্রিভুজের প্রকারভেদ। 

বাহুভেদে ত্রিভুজ

বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজকে তিনভাগে ভাগ করা যায়। যথা-স

মবাহু ত্রিভুজ

সমদ্বিবাহু ত্রিভুজ

বিষমবাহু ত্রিভুজ

কোণভেদে ত্রিভুজ

কোণভেদে ত্রিভুজ তিন প্রকার।যথা-স

মকোণী ত্রিভুজ।

স্থূলকোণী ত্রিভুজ।

সূক্ষ্মকোণী ত্রিভুজ।

No comments:

Post a Comment